উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০১/২০২৬ ৬:৩৭ পিএম

কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকার একটি বসতবাড়ীতে যৌথ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত হলেন রামু উপজেলার গর্জনিয়া থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকার বাসিন্দা নুর আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়া (২০।

পুলিশ সুত্রে জানা যায়,বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকার নুর আহম্মদের বসত ঘরে যৌথ অভিযান চালানো হয়।

এসময় একটি দেশীয় এলজি, দুইটি পিস্তল, বিভিন্ন ধরনের গুলি, ধারালো অস্ত্র, মোবাইল সেট ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার ও ডাকাত রহিমের সহযোগী বলে জানা যায়।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...