সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১২/০৩/২০২৩ ৬:৫৪ পিএম

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুুবকের মৃত্যু হয়েছে। নিহত ইরফান (২২) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাস স্টেশন এলাকার শফি উল্লাহর ছেলে। রবিবার, ১২ মার্চ সকাল ১০টায় রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের মুচ গাছতলা নামক স্থানে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে।

নিহত ইরফানের সাথে থাকা রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের বাসিন্দা শাহীন জানান- নিহত ইরফান তার বন্ধু। রবিবার সকালে মোটরসাইকের যোগে ছাগলখাইয়া নামক স্থানে রাবার বাগান দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে মুচ গাছতলা নামক স্থানে পৌঁছলে ১০/১২ জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে একের পর গুলি ছুড়তে শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ইরফান। এসময় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মাসুদ রানা এবং ১১ বিজিবি ছাগলখাইয়া বিওপি’র একটি দল ঘটনাস্থলে যান। এ ঘটনায় পুরো এলাকায় আতংক বিরাজ করছে।

রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান- সন্ত্রাসীদের গুলিতে ইরফানের মৃত্যু হয়েছে। মৃতদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাগ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...