সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ০৫/১১/২০২৩ ৯:১৩ পিএম

কক্সবাজারের পর্যটন সমৃদ্ধ উপজেলা রম্যভূমি রামুতে প্রথমবারের মতো এসেছে রেল। রবিবার, ৫ নভেম্বর পড়ন্ত বিকালে রামু বাইপাস সংলগ্ন রেল স্টেশনে দুপুর থেকে রেল দেখতে ভীড় জমান হাজার হাজার মানুষ। এরআগে সকাল ৯ টায় চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথে যাত্রা শুরু করে প্রথম রেল। কেবল রামু স্টেশন নয়, রামুর পুরো রেল পথের দুধারে হাজার হাজার নারী-পুরুষ রেল দেখতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভীড় জমান।
রামু স্টেশনে পৌঁছতেই রেল দেখতে আসা মানুষের মাঝে অন্যরকম উচ্ছ¡াস ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীর এসময় মূর্হুমূহু শ্লোগান দিতে থাকে। এরআগে রেলটি রামু বাইপাস আন্ডারপাসে আধঘন্টা পর্যন্ত অবস্থান করে। এসময় দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের ইন্সপেকশন টিমের কর্মকর্তারা আন্ডারপাস ও রেল সড়ক পরিদর্শন করেন। পরে রামু স্টেশনে ক্ষণিকের বিরতি শেষে রেলটি কক্সবাজার আইকনিক রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
জানা গেছে, দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেনের ট্রায়াল রান নয়; মূলত এই রেলপথের নির্মাণ কাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কি না যাচাই করতে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার আসে এ রেল। আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে আসা এ রেল লাইন ঠিক আছে কিনা রেল চলতে পারবে কিনা, সেটা তাদের যাচাই করেছে। আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথ উদ্বোধন করবেন।
বাংলাদেশ রেলওয়ের অতি: মহাপরিচালক (অবকাঠামো) মো. মফিজুর রহমান জানিয়েছেন, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল করতে পারবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...