সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ০৩/০৩/২০২৩ ৯:৫৯ এএম
ছবি/ প্রতীকী

কক্সবাজারের রামুতে উপূর্যপুরি ছুরিকাঘাতে যুবককে হত্যা করেছে দূর্বৃত্তরা। রামু থানা পুলিশ ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে। নিহত হাবিব উল্লাহ (২৫) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। শুক্রবার, ৩ মার্চ সকাল ৭ টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের কাঁনা রাজার গুহার সামনে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান- নিহত হাবিব উল্লাহর মাথা, পেট, বুক সহ বিভিন্ন স্থানে ৬টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ড পরিকল্পিতভাবে মনে হচ্ছে। তবে কি কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
নিহত হাবিব উল্লাহর পিতা নুরুল ইসলাম ও বড় ভাই মো. আবদুল্লাহ জানিয়েছে- পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এখন মৃতদেহ নিয়ে ব্যস্ত আছেন। পরে এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেবেন তারা।
জানা গেছে- নিহত হাবিব উল্লাহ ২০১৮ সালে সংগঠিত আবদু শুক্কুর হত্যা মামলার আসামী ছিলেন। এ মামলায় ২ মাস কারাভোগ শেষে গত ২৩ ফেব্রæয়ারি, বৃহষ্পতিবার জামিনে মুক্তি পান তিনি।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানিয়েছেন- এটি পরিকল্পিত হত্যাকান্ড, এতে কোন সন্দেহ নেই। নির্মমভাবে কুপিয়ে এ যুবককে হত্যা করা হয়েছে। কারা এ হত্যাকান্ডে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তিনি আরো জানান- মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...