সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ২৭/১২/২০২২ ৭:৫০ এএম

কক্সবাজারের রামুতে যাত্রীবেশী ছিনতাইকারিচক্র চালককে মারধর করে সিএনজি চালিত অটোরিক্সা ছিনিয়ে নিয়েছে। ছিনতাইয়ে জড়িত রোহিঙ্গা যুবককে হাতে-হাতে আটক করে পুলিসে সোপর্দ করেছে গ্রামবাসী।

রবিবার, ২৫ ডিসেম্বর রাত সাড়ে নয়টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া ঢালায় কক্সবাজার-টেকনাফ সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া অটোরিক্সার চালক বেলাল উদ্দিন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাইছড়ি গ্রামের গোলাম শরীফের ছেলে। এ ঘটনায় আটক হওয়া রোহিঙ্গা যুবকের নাম ইব্রাহীম (৩২)। তিনি টেকনাফের লেদা মুছনী রোহিঙ্গা ক্যাম্পের ছালেহ আহমদের ছেলে।

ছিনতাই হওয়া গাড়িটির চালক বেলাল উদ্দিন জানান- রবিবার রাত ৯ টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল মোড় থেকে ৩ জন যুবক উখিয়ার কুতুপালং যাওয়ার কথা বলে গাড়িটি ভাড়া করেন। পথিমধ্যে রামুর দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া ঢালায় পৌঁছলে তারা জোরপূর্বক গাড়িটি থামিয়ে তাকে মারধর শুরু করে।

এসময় তারা তাকে জবাই করার জন্য উদ্যত হলে বিপরীতমুখি একটি অটোরিক্সা ঘটনাস্থলে পৌছে। গাড়িটির আলো দেখে ছিনতাইকারি চক্রের ২ জন তার গাড়িটি নিয়ে সটকে পড়ে এবং আটক হওয়া যুবকটি তার মুঠোফোন সহ সর্বস্ব নিয়ে পাশ^বর্তী অরণ্যে পালিয়ে যায়।

সিএনজি ছিনতাইয়ের বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পালিয়ে যাওয়া ছিনতাইকারিকে ধরতে প্রচেষ্টা শুরু করে। রাত ১২ টারদিকে ওই ছিনতাইকারি লুট হওয়া মোবাইল সহ স্থানীয় জনতার হাতে ধরা পড়েন। পরে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানিয়েছেন- এ ঘটনায় রোহিঙ্গা যুবক ইব্রাহীমকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধারের চেষ্টা চলছে। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...