প্রকাশিত: ১৭/০২/২০২১ ৫:১২ পিএম

সোয়েব সাঈদ, রামু
কক্সবাজারের রামুতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রবাস ফেরত যুবক। নিহত বিজয় বড়ুয়া (২৭) রামুর ফতেখারকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রীকুল এলাকার বিদ্যুৎ বড়ুয়ার ছেলে।
ফতেখারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানিয়েছেন-বাডির পার্শ্ববর্তী নিজেদের খামারে একটি গাছে বুধবার বেলা ১২ টায় বিজয় বড়ুয়ার ঝূলন্ত মৃতদেহ দেখে পরিবারের সদস্যরা।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে আজমিরুজ্জামান দুপুরে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন-মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নিহতের চাচা ইউপি সদস্য সন্তোষ বড়ুয়া জানান-পারিবারিক কলহের জের ধরে বিজয় আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানিয়েছেন-২ দিন আগে বাবা বিদ্যুৎ বড়ুয়া ছেলে বিজয়কে ব্যাপক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর সে পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়িতে চলে যায়। এ ঘটনার জেরেই বিজয় আত্মহত্যা করেছে।
বাবা বিদ্যুৎ বড়ুয়া জানান-বিজয় মাদকাসক্ত ও পরিবারের অবাধ্য ছিলো। এমনকি সে বাড়িতেও থাকতো না। তবে আত্মহত্যার সঠিক কারণ তিনি জানাতে পারেননি।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer