প্রকাশিত: ২৭/০৪/২০২০ ৬:৪৬ পিএম

নীতিশ বড়ুয়া, রামু
কক্সবাজারের রামুতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত রোগী সালেহ আহমদ (৩৫) উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লর্ড উখিয়ারঘোনা গাছুয়া পাড়া গ্রামের মৃত ছুরুত আলমের পুত্র। সে গত ২৬ এপ্রিল নারায়নগঞ্জ থেকে নিজ বাড়ী আসলে রামু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে পাঠায়। ওই দিন উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাউন করেন।
সুত্রে জানা যায়, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সোমবার (২৭ এপ্রিল) ১২২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে রামুর সালেহ আহমদসহ ৬ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত অন্যান্যদের মধ্যে উখিয়া ২ জন, মহেশখালী ১ জন, চকরিয়া ১ জন ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ১ জন রোগী রয়েছে। এনিয়ে কক্সবাজারে মোট ২০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হলো।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, সালেহ আহমদ রামুতে আসার খবর পাওয়ার সাথে সাথেই আমরা তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠাই, আজ ২৭ এপ্রিল তার শরীরে করোনা ভাইরাস সনাক্তের রিপোর্ট পাই। এখন তাকে রামুর আইসোলেশন ইউনিটে এনে চিকিৎসা সেবা দেয়া হবে এবং তার পরিবারের অন্যন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা জন্য প্রেরন করা হবে। তিনি জানান রামু আইসোলেশন ইউনিটে কক্সবাজারের বিভিন্ন উপজেলার আরো ১০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তারা সকলেই মোটামুটি ভাল আছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...