প্রকাশিত: ২৯/০৬/২০২২ ১২:২৫ পিএম

কক্সবাজারের রামু নন্দাখালীতে পুকুরে ডুবে সাফা মরিয়ম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) আছরের নামাজের পর রামু উপজেলার জোয়ারিয়ানালা নন্দাখালী উত্তর পাড়া এলাকায় এ দূঘর্টনা ঘটে৷

নিহত সাফা নন্দাখালীর সৌদি প্রবাসী নুরুল আলমের ছোট কন্যা।

নিহত শিশুর মামা মোরশেদ সিদ্দিক অভি জানান, আছরের নামাজের পর মা ও অন্যান্য সদস্যদের সাথে বাড়িত আঙ্গিনায় খেলার ছলে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। কয়েক মিনিট পর মেয়েকে না

দেখে খোঁজাখোজি করে না পেয়ে সন্দেহ হলে পুকুরে নামে পরে সেখান থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শিশুটিকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এদিকে পুকুরে ডুবে শিশু মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবার জানায় বুধবার সকাল ৯টায় নন্দাখালী উত্তর পাড়া জামে মসজিদ মাঠে সাফার জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...