সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ২৪/০১/২০২৬ ১১:১৪ এএম

রামুতে দূর্বৃত্তের গুলিতে শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড শফিউল লেদাপুতু (২৮) নিহত হয়েছে

শনিবার, ২৪ জানুয়ারি ভোর ৫ টার দিকে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এলাকায় প্রতিপক্ষ ডাকাত ও সন্ত্রাসী আব্দুর রহিম বাহিনী নিয়ে অতর্কিত শাহিন ডাকাত এর সহযোগী শফিউল আলম প্রকাশ লেদা পুতুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই শফিউল আলম লেদাপুতু মারা যান।

শফিউল আলম লেদাপুতু মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

খবর পেয়ে গর্জনিয়া ফাড়ির এসআই মোঃ জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান।

পরে পুলিশ মৃতদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

উল্লেখ্য যে, নিহত শফিউল আলম লেদা পুতু বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন ডাকাতের চিহ্নিত সেকেন্ড ইন কমান্ড । শাহীন ডাকাত আটক হওয়ার পর উক্ত জনপদে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আব্দুর রহিম ডাকাত বেপরোয়া হয়ে উঠে, নিত্যদিন বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে আসছে। বর্তমানে উক্ত জনপদে সীমান্ত সকল অপকর্মে জড়িত।

আব্দুর রহিম প্রকাশ রহিম ডাকাত(২৪) গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা বেলতলী গ্রামের সুলতান আহমদের ছেলে।

এদিকে শফিউল আলম লেদাপুতুর স্বজনরা দাবী করেছেন,রেদাপুতুু সন্ত্রাসী এলাকার সাহসী এক যুবক-সন্ত্রাসীদের আতংক ছিল। তাকে নিজের লোকদিয়ে ডেকে নিয়ে অতি কাছ থেকে খুন করে বলেও দাবী করেন তারা। অথচ ঘটনাস্থলের অপর প্রান্তে গর্জনিয়া ফাঁড়ি পুলিশের একটি দল টহলে ছিল।

ঘটনার ৫ মিনিটেই তারা ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ পৌঁছার আগেই সন্ত্রাসীরা দলবেধেঁ পালিয়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া দূর্বৃত্তের গুলিতে শফিউল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...