প্রকাশিত: ০৬/০৩/২০১৮ ৭:২১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৭ এএম

সোয়েব সাঈদ, রামু

রামুতে টমটম চাপায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহত অরবিন্দু শর্মা (৪৫) রামুর রাজারকুল ইউনিয়নের দেয়াংপাড়া শর্মাপাড়া এলাকার ফনিন্দ্র শর্মার ছেলে। সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় রামু উপজেলা পরিষদের সামনে রামু-কক্সবাজার সড়কে এ দূর্ঘটনা ঘটে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় অরবিন্দু শর্মাকে রামুগামি একটি টমটম (ইজিবাইক) চাপা দেয়। এতে তিনি গুরুতর জখম পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাতটায় কক্সবাজার সদর হাসপাতালে প্রাণ হারান তিনি। এ ঘটনায় টমটম গাড়িতে থাকা আরো কয়েকজন যাত্রীও আহত হয়েছে।

জানা গেছে, নিহত অরবিন্দু শর্মা পেশায় দিনমজুর। তিনি ১ ছেলে, ১ মেয়ের জনক। তার মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer