প্রকাশিত: ১২/১০/২০১৬ ৭:৫৩ পিএম

ramu-news-pic-12-oct-01খালেদ হোসেন টাপু,রামু  

কক্সবাজারের রামু উপজেলা পরিষদ সংলগ্ন আমতলিয়া পাড়ার বিভিন্ন স্থানের জলাবদ্ধতার সমস্যা প্রত্যক্ষ করতে বুধবার (১২ অক্টোবর) সরজমিনে পরিদর্শন করেছেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। এসময় বৃষ্টির পানিতে ডুবে থাকা আমতলিয়া পাড়ায় অবস্থিত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জরুরী ভিক্তিতে ড্রেন ও রাস্তা সংস্কার করে এই এলাকার দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতার দূর্ভোগ লাঘব করা হবে বলে আশ্বাস দেন।

তিনি আরো বলেন,  চৌমুহনী ষ্টেশন ও আশপাশের এলাকার বৃষ্টির পানি আমতলিয়া পাড়ায় এসে জমে জলাবদ্ধতা সৃষ্টি করছে এবং অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তুলায় সামান্য বৃষ্টিতে দিনের পর দিন মারাত্মকভাবে জলাবদ্ধতা লেগে থাকছে। পানি নিষ্কাশনের স্বার্থে ড্রেন নির্মাণ ও সড়কে মাটি ভরাট করে আরও উচু করে রাস্তা সংস্কার করা হবে এবং দ্রুত উদ্যোগ নিয়ে এ এলাকার জলাবদ্ধতা দুর করা হবে। এসময় ব্যবসায়ী জয়নাল আবেদীন, টিটু বিশ্বাস, জহির আলম, ওসমান সওদাগরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে ভুক্তভোগীরা জানান, আমতিয়া পাড়ার ৫০০ পরিবারের লোকজন, প্রায় ৪০০ ছাত্রছাত্রী দিনের পর দিন এই ভয়ঙ্কর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছে। তারা আরো জানান, তাদের এলাকায় বসবাসরত লোকের মধ্যে চর্মসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer