সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ২৩/০১/২০২৩ ১০:০৩ এএম
ছবি/ প্রতীকী

রামুর দক্ষিণ মিঠাছড়িতে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন হয়েছে। নিহত মোহাম্মদ আলম (৬৫) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা। ঘাতক ছেলে শহিদুল্লাহ (৩২) মাদকাসক্ত এবং ডাকাতিসহ একাধিক মামলার আসামী বলে জানিয়েছেন স্থানীয়রা। রবিবার, ২২ জানুয়ারি রাতে বর্বরোচিত এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- রবিবার রাত সাড়ে দশটায় শহীদুল্লাহ মদ্যপ অবস্থায় বাড়িতে এলে বাবা তাকে বাড়িতে প্রবেশে বাঁধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির এক পর্যায়ে বাবা মোহাম্মদ আলম মাটিতে পড়ে যান।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চেইন্দা মা ও শিশু হাসপাতালে এবং পরে লিংকরোড মেরিন সিটি হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয় কতিপয় ব্যক্তি মারধরের বিষয়টি ধামাচাপা দিয়ে ঘাতক শহীদুল্লাহ্কে বাঁচাতে তৎপর হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, পিতা হত্যায় অভিযুক্ত শহীদুল্লাহর বিরুদ্ধে মাদক, পাহাড়কাটা, ডাকাতি, সরকারি সার্ভেয়ারের উপর হামলাসহ নানা অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer