রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...

কক্সবাজারের রামুতে আবদুল মন্নান নামে ডাকাত দলের এক সদস্য গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন।
রোববার (২৯ জুন) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মন্নান একই এলাকার মছন আলীর ছেলে।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্থানীয় একজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শক মোহাম্মদ ফরিদ আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত