প্রকাশিত: ০৯/০২/২০২১ ৭:৩১ এএম

জাহেদ হাসানঃ
চট্রগ্রাম সাতকানিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৯ হাজার পিস ইয়াবাসহ রামু ও উখিয়ার ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।এসময় মাদক পাচারে ব্যবহৃত ১ টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারী)সন্ধ্যা ৬ টার দিকে সাতকানিয়া থানার এসআই শেখ মো: সাইফুল আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সাতকানিয়া থানাধীন ছদাহা শিশুতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্রগ্রাম গামী মাইক্রোবাস তল্লাশী করে সুকৌশলে যাত্রীসীটের নিচের রাখা ব্যাটারির পিছনে লুকানো ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আসামী ০১। মো: হোসাইন (২২), পিতা- জালাল আহাম্মদ, মাতা-আয়েশা বেগম, সাং- দক্ষিন খুনিয়াপালং,-রামু,২। মো: মবিন (২০,) পিতা- মীর কাশেম, মাতা- মৃত জমেলা বেগম, সাং- বালুখালী, উখিয়া ৩। মো: নুরুল আমিন(২০) পিতা- সুলতান আহাম্মদ, মাতা- মনোয়ারা বেগম, সাং- পানের ছড়া-রামু, কক্সবাজার।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে সাতকানিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer