প্রকাশিত: ২৬/০১/২০১৭ ৯:৪৯ পিএম

সোয়েব সাঈদ, রামু::

রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব বলেছেন, শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনও জরুরী। তাই পড়ালেখার পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে করণীয় বিষয়েও শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী এলাকার একে আজাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য ও হাজ্বী মোতালেব আল মাছিয়া ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান মৌলানা ফরিদুল আলম।

এতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পানেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন আহমদ, সাংবাদিক সোয়েব সাঈদ, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নুরুল হাকিম, মহিলা ইউপি সদস্য রাশেদা বেগম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, সহকারি শিক্ষক ইয়াছমিন আকতার, জাহেদুল ইসলাম, আবদুর রহিম, সিরাজুল ইসলাম, জয়সেন ধর, রিদুয়ানুল হক, আলি আহমদ সিফাত, শাফিয়া সুলতানা, এরশাদ উল্লাহ, সাবিনা আকতার, পুলক চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী রেহেনা আক্তার বক্তব্য রাখেন।

এতে বিদায়ি শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন, জয়নাল আবেদিন এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষে নবম শ্রেণির ছাত্রী শাহীন সুলতানা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারি প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব আরো বলেন, যুবক আবুল কালাম আজাদ এ বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া বাল্য বিয়ে, ইভটিজিং ও শিক্ষাক্ষেত্রে ঝরে পড়া রোধে বিদ্যালয় প্রতিষ্ঠাতার লড়াই সংগ্রাম সর্বত্র প্রশংসিত হচ্ছে। এমন মহত কাজে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী সহ সকল পেশার মানুষকে দেশ প্রেমের মনোভাব নিয়ে সহযোগিতা করতে হবে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer