প্রকাশিত: ১৪/০৩/২০১৯ ৭:৫৭ এএম

ডেস্ক রিপোর্ট – ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে শারীরিক সম্পর্কের সুযোগ করে দিতেন এক শিক্ষিকা। পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দিতে তিনি এ কাজ করতেন বলে অভিযোগ।

এই অভিযোগে ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের মাদ্রাজে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

পরীক্ষায় ভালো নম্বর তুলতে মাধুরাই কামারাজ বিশ্ববিদ্যালয়ের (এমকেইউ) প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ছাত্রীদের শারীরিক সম্পর্কের সুযোগ করে দিতেন কলেজ শিক্ষিকা নির্মলা দেবি। এ ঘটনায় কলেজ থেকে বহিষ্কার করা হয় এ সহকারী অধ্যাপককে।

এমকেইউ অনুমোদিত দেভাঙ্গা আর্টস কলেজের এ শিক্ষিকার বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সঙ্গে এক অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেলে তার এ কুকর্মের কথা বেরিয়ে আসে।

অভিযোগের প্রেক্ষিতে গত বছরের এপ্রিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় ১১ মাস পর মঙ্গলবার মাদ্রাজের একটি আদালত তাকে জামিন দেয়।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer