উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৯/২০২৪ ৭:৫০ পিএম

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন র‍্যাবের হাতে আটক হয়েছেন, ৫ আগস্টের পর থেকে স্থবিরতা বিরাজ করছে উখিয়ার রাজাপালং ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমে।

অভিভাবকত্বের চেয়ারে শূণ্যতা থাকায় ব্যাঘাত ঘটছে জন্মনিবন্ধন সহ পরিষদ কেন্দ্রিক সব নাগরিক সেবায়, ফলে দুর্ভোগে আছেন ইউনিয়নের প্রায় ৬০ হাজার বাসিন্দা।

জটিলতা নিরসনে উদ্যোগী হয়েছেন ইউপি সদস্যরা, পুরনো প্যানেল ভেঙ্গে দিয়ে গঠন করা হয়েছে নতুন প্যানেল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ১৩ সদস্যদের মধ্যে উপস্থিত ৯ সদস্যের মতামতের ভিত্তিতে এই প্যানেল গঠন করা হয় বলে জানা গেছে।

নতুন প্যানেলে মনোনীতরা হলেন – ৪নং ওয়ার্ড সদস্য মীর শাহেদুল ইসলাম ( প্যানেল চেয়ারম্যান-১), ৩নং ওয়ার্ড সদস্য ছৈয়দ হামজা ( প্যানেল চেয়ারম্যান-২) ও সংরক্ষিত সদস্য রোকসানা বেগম (প্যানেল চেয়ারম্যান-৩)।

ইতিমধ্যে যা অনুমোদনের জন্য একটি চিঠি ইউএনও বরাবর পাঠানো হয়েছে।

আইন অনুযায়ী এই প্যানেল অনুমোদিত হলে চেয়ারম্যানের আসনে ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের জন্য বসতে যাচ্ছেন সাবেক ইউপি সদস্য মীর কাশেম চৌধুরীর সন্তান রোমান।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

তিনি বলেন, ” জেলা প্রশাসনের নির্দেশনা ছিলো, আইন মোতাবেক পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে ইউনিয়ন পরিষদের সদস্যরা সমন্বিত সিদ্ধান্ত নিবেন। রাজাপালং ইউপির একটি চিঠি পেয়েছি আশা করছি শীঘ্রই সেটি অনুমোদন পাবে।”

এদিকে নতুন দায়িত্ব প্রসঙ্গে রোমান জানিয়েছেন, ” আল্লাহর অশেষ রহমত পুঁজি করে রাজাপালংয়ের মানুষের সেবা করতে প্রস্তুত আছি। দায়িত্ব পেলে পবিত্রতার সাথে জনগণের আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ। ”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার খবরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজাপালংয়ের সাধারণ বাসিন্দা সহ রোমানের শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer