জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১/০৭/২০২৪ ২:১২ পিএম

উখিয়ার রাজাপালং ইউপির উপ নির্বাচনে অংশ নেওয়া চার চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রতীক পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আলোচিত এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী’র ভাতিজা সাদমান জামী চৌধুরী সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন, এবার তিনি এই প্রতীক চেয়েছিলেন।

তবে আরেক প্রার্থী উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন ও একই প্রতীক প্রত্যাশী হওয়ায় লটারীতে তিনি ‘ঘোড়া’ পেয়েছেন,জামী’কে দেওয়া হয়েছে চশমা প্রতীক।

এছাড়াও ফরিদুল আলম মোটর সাইকেল ও আব্দুল মালেক চৌধুরী টেলিফোন প্রতীক পেয়েছেন।

এই নির্বাচনে অংশ নেওয়া হুমায়ুন কবির চৌধুরী’র মনোনয়ন জেলা নির্বাচন কার্যালয় বাতিল করলেও হাইকোর্টের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানা গেছে।

আদেশপত্র হাতে পেলে তিনিও প্রতীক পাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

২৭ জুলাই, ইভিএমে ১৫ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের চেয়ারম্যান নির্বাচিত করবেন এই ইউনিয়নের ৪২৫৯৮ জন ভোটার।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...