প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৭/১০/২০২৫ ৮:০৩ এএম

জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বঞ্চিত ও মেহনতি মানুষের কল্যাণ’ই আমাদের অগ্রাধিকার। উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দেশের চেহারা পরিবর্তন করতে বেশি দিন লাগবে না। আমরা সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ ও জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই দেশ কে নতুন আঙ্গিকে সাজানোর সুযোগ সৃষ্টি করবে। আমরা চুয়ান্ন বছরের পুরনো ব্যবস্থার বিপরীতে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ এগিয়ে যেতে চায়। এর জন্য প্রয়োজন সারা দেশের মতো উখিয়া – টেকনাফ আসনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয়। তিনি রাজাপালংবাসীকে সত্য, সুন্দর ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ৬ অক্টোবর বিকেলে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, রাজা পালং ইউনিয়ন আমীর মুহাম্মদ রুহুল আমিন, উখিয়া সদর সভাপতি নূর মোহাম্মদ সিকদার, সেলিম উদ্দিন, মুহাম্মদ নূরুল আবছার, অ্যাডভোকেট ওলি উল্লাহ, নিবরাজ, মুহাম্মদ আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...