প্রকাশিত: ১২/০৪/২০২০ ৬:৩২ পিএম

রাঙ্গামাটি জেলার কাপ্তাই থেকে বলিপাড়ায় যাওয়ার পথে পাইলটদের দক্ষতায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।এ ঘটনায় কোনো ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর জরুরী রশদ সরবরাহ মিশন সম্পন্নকালে রাঙ্গামাটি জেলার কাপ্তাই থেকে বলিপাড়ায় যাচ্ছিলো বিমান বাহিনীর বেল-২১২ হেলিকপ্টার। পথে রাজেস্থালী ক্যাম্পের বলিপাড়া হেলিপ্যাড থেকে ২০০ গজ অদূরে বেলা ১১টা পাঁচ মিনিটের দিকে হেলিকপ্টারটি জরুরী অবতরণ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইলটদের দক্ষতায় জনাকীর্ণ এলাকা পরিহার করে জনসাধারণের কোন ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি জরুরী অবতরণ করতে সক্ষম হয়।

হেলিকপ্টারের ২ জন পাইলট স্কোয়াড্রন লীডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সকল ক্রু অক্ষত ও নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়।

শেয়ার করুন:

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...