প্রকাশিত: ০৮/০৮/২০১৮ ৫:৫৮ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৮ পিএম
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে রাখাইন রাজ্যের পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটাতে মিয়ানমার  সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের ত্রান সংস্থাগুলো।

বুধবার যৌথ বিবৃতিতে শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও উন্নয়ন সংস্থা ইউএনডিপি এ আহ্বান জানিয়েছে। সংস্থা দুটি একইসঙ্গে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার জন্যও মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ইউএনএইচসিআর ও ইউএনডিপি জানিয়েছে, রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণে তাদের পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন। রাখাইনের মংড়ুতে আন্তর্জাতিক কর্মীদের প্রবেশের জন্য গত ১৪ জুন মিয়ানমার সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সেই অনুমতি এখনো পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এ ব্যাপারে জানতে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের রাখাইনে স্বেচ্ছায় ও নিরাপদে প্রত্যাবাসনের জন্য গত জুনে মিয়ানমার সরকারের সঙ্গে একটি রুপরেখা চুক্তিতে স্বাক্ষর করেছিল জাতিসংঘ। তবে গোপন ওই চুক্তিতে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব এবং স্বাধীন চলাচলের নিশ্চয়তা দেওয়া হয়নি বলে জানতে পেরেছে রয়টার্স।

জাতিসংঘের সংস্থাগুলো বলছে, তিনটি ক্ষেত্রে বলিষ্ঠ উন্নয় জরুরি ভিত্তিতে প্রয়োজন- রাখাইন রাজ্যে কার্যকর প্রবেশ, সকল সম্প্রদাযের স্বাধীন চলাচল নিশ্চিত এবং সংকটের মূল কারণ চিহ্নিতকরণ।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer