প্রকাশিত: ১০/০৯/২০১৭ ৭:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৮ পিএম

আবুল আলী, টেকনাফ::

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা বাহিনী ও নাডালা বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন শিশুসহ চারজন। গুলিবিদ্ধরা শুক্রবার রাত ১১টার দিকে জালিয়াপাড়া এলাকা দিয়ে অনুপ্রবেশ করলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলো-আমেনা খাতুন (২৬), আব্দুল করিম (২২), ইমান শরিফ (২০) ও মো. সোহেল (৮)। তারা সকলেই মিয়ানমারের রাছিদং এলাকা খৈয়ারবিল গ্রামের বাসিন্দা।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাস বলেন, গুলিবিদ্ধ চারজন রোহিঙ্গাকে চিকিৎসার জন্য আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারা প্রত্যেকের হাত, পা ও বুকে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তারমধ্যে শিশু মো. সোহেলে অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে গুলিবিদ্ধ আব্দুল করিম বলেন, গত ৩১ আগস্ট বৃহস্পতিবার বিকেলের দিকে মিয়ানমারের সেনা ও নাডালা বাহিনীর একটি দল তাদের গ্রামের হামলা চালায় এবং ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেন। এসময় জীবন বাঁচাতে ঘর থেকে পালানোর চেষ্টকালে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় তাদের সঙ্গে থাকা ১০-১২জন শিশ, নারী ও পুরুষরা গুলিবিদ্ধ হন। তারপর থেকে পালিয়ে তারা পাহাড়, জঙ্গল আশ্রয় নিয়ে অবশেষে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাতে তারা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, পুলিশ হাসপাতালে যাবার আগেই গুলিবিদ্ধ রোহিঙ্গা কৌশলে হাসপাতাল ছেড়ে গেছেন।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer