প্রকাশিত: ২৫/০৮/২০১৭ ১২:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
ফের রাখাইন রাজ্যে পুলিশের সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য ও সাতজন রোহিঙ্গা বিদ্রোহী। শুক্রবার (২৫ আগস্ট) দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিদ্রোহীরা সমন্বিতভাবে ২৪টি পুলিশ চৌকিতে হামলা চালিয়েছিল। এছাড়া তারা আরো একটি সেনা ঘাঁটির নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। রোহিঙ্গা বিদ্রোহীদের গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে।

গত বছরের অক্টোবরে সীমান্ত সংলগ্ন কয়েকটি চৌকিতে হামলা চালিয়ে বিদ্রোহীরা ৯ পুলিশ সদস্যকে হত্যা করেছিল। এর জের ধরে রাখাইন রাজ্যে নির্বিচারে দমন অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। হত্যা, ধর্ষণ বা নির্যাতনের হাত থেকে বাঁচতে ৮৭ হাজারেরও বেশি রোহিঙ্গা দেশ ত্যাগ করে বাংলাদেশে প্রবেশ করে।

বিডি২৪লাইভ/

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer