প্রকাশিত: ২৩/০৫/২০১৮ ৮:৪০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৫ এএম

ডেস্ক নিউজ : মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী গত আগস্টে হামলার সময় অন্তত ৯৯ জন হিন্দু বেসামরিক লোককে হত্যা করে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক তদন্তে ওঠে এসেছে। বিবিসির সংবাদ। রোহিঙ্গাদের চরমপন্থী দল আরসা সম্ভবত দুইটা ঘটনায় এ গণহত্যা চালায় বলে ধারণা করছে মানবাধিকার সংস্থাটি। যদিও আরসা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে অস্বীকার করেছে।

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার প্রথম দিনই এ হত্যাকাণ্ডের ঘটনা বলে তদন্তে ওঠে আসে। যদিও বার্মিজ নিরাপত্তা বাহিনীও পরবর্তীতে রোহিঙ্গা মুসলমানের ওপর নির্যাতনের অভিযোগ। রাখাইনে তাদের অভিযানে সহিংসতার শিকার হয়ে সে বছর আগস্টে অন্তত ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়।

রাখাইনে এ সহিংস ঘটনার সময় হিন্দুদের মতো বৌদ্ধ জাতিগোষ্ঠীর লোকেরাও এলাকা ছাড়তে বাধ্য হয় বলে সংস্থাটি জানায়।

অ্যামনেস্টি জানায়, বাংলাদেশে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে পালিয়ে আসা হিন্দুদের কাছ থেকে সাক্ষাতকারে জানা যায়,  আগস্টের শেষের দিকে পুলিশ চৌকিতে হামলার সময় রাখাইনের উত্তর মংদু শহরতলীর কয়েকটি গ্রামে হামলা চালায় আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি (আরসা)।

শরণার্থী ক্যাম্পের হিন্দুরা আরও জানায়, তারা এসময় তাদের স্বজনদের হত্যার দৃশ্য দেখেছে এবং তাদের চিৎকার শুনেছে।

এ হামলায় ১০ জন নারী ছাড়াও ২৩ জন শিশুকেও হত্যা করা হয়, যাদের মধ্যে ১৪ জনেরই বয়স ৮ বছরের নিচে।

অ্যামনেস্টি জানাচ্ছে, গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে তারা চারটি গণকবর থেকে ৪৫ জন মানুষের মরদেহ উদ্ধার করে। তবে বাকি ৪৬ জনের গণকবরটি এখনো পাওয়া যায়নি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer