প্রকাশিত: ২৫/০১/২০১৮ ৭:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশ নয়, পাশ্ববর্তী সকল দেশের নিরাপত্তার জন্য খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও বাসস্থান দিয়ে খুবই মহৎ একটি কাজ করেছে।
ভারত রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের পাশে নেই- এই ধারনাটি ভুল। বাংলাদেশ ও মায়ানমার দুই দেশেই ভারতের বন্ধু প্রতিম দেশ। এজন্য শুরু থেকেই ভারত বাংলাদেশের সব সময় পাশে আছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে ভারত কাজ করছে। এজন্য রাখাইন রাজ্যে তাদের আবাসনের জন্য ভারত সরকার ঘর তৈরি করে দিচ্ছে।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিস্তা চুক্তির বিষয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। আশা করা যায়, বাংলাদেশের এ সরকারের সময়েই চিস্তা চুক্তি সমস্যার সমাধান হবে।
বাংলাদেশ ভারতের সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বৃহৎ একটি সীমান্ত রয়েছে তাতে নানা কারণে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটে থাকে। আমরা চলতি বছরে এটা ‘সিঙ্গেল ডিজিটে’ নামিয়ে আনতে সক্ষম হয়েছি। শূণ্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি-বিএসএফ প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে উভয় দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer