প্রকাশিত: ২১/১২/২০১৮ ১১:১৪ এএম , আপডেট: ২১/১২/২০১৮ ১১:১৫ এএম

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের রোহিঙ্গা বিরোধী অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
বৃহস্পতিবার মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয় নতুন দফায় এ অভিযান শুরু করার বিষয়টি জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় চার বৌদ্ধের ওপর হামলা ও দুই জন নিহতের ঘটনায় এ অভিযান শুরু করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনী আবারো সক্রিয় হয়েছে এবং পিয়ু মা ক্রিক এলাকায় ক্লিয়ারেন্স অভিযান শুরু করেছে।

‘দুই আদিবাসী বৌদ্ধ মাছ ধরতে গিয়ে ফিরে আসা ও দুইদিন পর গলাকাটা অবস্থায় তাদের লাশ উদ্ধারের পর এ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

১৭ ডিসেম্বর মাছ ধরার সময় বৌদ্ধ ধর্মালম্বী আরো দুই ব্যক্তি হামলার শিকার হন। ‘রোহিঙ্গাদের ভাষায় কথা বলা’ ছয় ব্যক্তি এ হামলা চালায় বলে অভিযোগ ওঠেছে। তবে ওই দুই বৌদ্ধ ধর্মালম্বী পালিয়ে যেতে সক্ষম হয় এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মিয়ানমার সেনাপ্রধানের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনো হামলাকারীদের পরিচয় জানে না।

রাখাইনের উত্তরাঞ্চলীয় পিয়ু মা ক্রিকে গত বছর মিয়ানমার সেনাবাহিনী সহিংস অভিযান পরিচালনা করেছিল। ওই অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় ৭ লাখ ২০ হাজার রোহিঙ্গা।

জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, ওই অভিযানে নৃশংসতার কারণে মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের গণহত্যার দায়ে বিচার হওয়া উচিত।
সুত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer