প্রকাশিত: ০৩/০৫/২০১৯ ৯:৩৯ পিএম

নিউজ ডেস্ক::
মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর গুলিতে ৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আজ (শুক্রবার) মিয়ানমারের সেনাবাহিনী ছয় নিরস্ত্র ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছে।
তাদের দাবি, হতাহত ব্যক্তিরা সেনাবাহিনীর অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছিল। এ কারণেই তাদের হত্যা করা হয়েছে।
পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, রাখাইনের কায়াকতান গ্রামের একটি স্কুলে প্রায় তিনশো গ্রামবাসীকে আটকে রেখে গত কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী।
গ্রামবাসীর সঙ্গে কোনও বিদ্রোহী গোষ্ঠীর যোগাযোগ আছে কিনা তা নিশ্চিত হতে চাচ্ছে তারা। এর আগে আরেকটি গ্রামে জিজ্ঞাসাবাদের সময় অন্তত চারজন গ্রামবাসী প্রাণ হারান বলে অন্য আরেকটি সূত্র নিশ্চিত করেছে।
এদিকে আটক ব্যক্তিদেরকে পুলিশের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে সেনাবাহিনী। তবে আটক ও হতাহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer