প্রকাশিত: ৩১/০৭/২০১৮ ১২:৩৬ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৭ পিএম
At-least-50-shanties-gutted-in-major-fire-in-Rohingya-shelter-in-Delhi-rtv-rtv-online দিল্লিতে রোহিঙ্গা শিবিরে আগুনে পুড়েছে ৫০ ঘর

নিউজ ডেস্ক::

সহিংসতাকবলিত রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে একটি কমিশন গঠন করেছে মিয়ানমার সরকার।
সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূলের অভিযোগে মিয়ানমারকে জবাবদিহিতার মুখোমুখি করার দাবির মুখে এ তদন্ত কমিশন গঠন করা হয়েছে।-খবর রয়টার্সের।
চারজনের এ কমিশন দুজন স্থানীয় ও দুজন বিদেশি সদস্য নিয়ে গঠন করা হয়েছে।
এক বিবৃতিতে মিয়ানমারের প্রেসিডেন্টের দফতর জানায়, কমিশনে আন্তর্জাতিক সদস্য হিসেবে আছেন ফিলিপাইনের কূটনীতিক রোসারিও মানালো ও জাতিসংঘে জাপানের সাবেক রাষ্ট্রদূত কেনজো ওসিমা।
৮২ বছর বয়সী মানালোকে কমিশনের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।
স্থানীয় দুই সদস্য হলেন- আইনজীবী মিয়া থেইন ও সাবেক জাতিসংঘ কর্মকর্তা অর্থনীতিবিদ অং তুন থেট।
রাখাইন সংকটে মিয়ানমারের জবাবদিহিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে গত বছর অং তুন থেটকে নিয়োগ দিয়েছিল দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি।
দেশটির প্রেসিডেন্টের দফতরের বিবৃতিতে বলা হয়, রাখাইনে আরসার হামলার পর মানবাধিকার লঙ্ঘন ও এ সংশ্লিষ্ট ইস্যুতে তদন্ত করবে এই স্বাধীন কমিশন।
গত বছরের আগস্টের শেষ দিকে রাখাইনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এ অভিযানকে জাতিগত নির্মূলের জ্বলন্ত উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে, যা পাঠ্যবইয়ে স্থান দেয়ার মতো।
সব ধরনের মানবাধিকার লঙ্ঘন ও জাতিগত নির্মূলের অভিযান অস্বীকার করে আসছে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার। দেশটি রোহিঙ্গা সন্ত্রাসীদের দোষারোপ করছে।
বিবৃতিতে মিয়ানমার জানিয়েছে- রাখাইনে শান্তি, স্থিতিশলতা, মীমাংসা ও উন্নয়ন প্রতিষ্ঠার জাতীয় উদ্যোগের অংশ হিসেবে এ প্যানেল গঠন করা হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer