প্রকাশিত: ০১/০২/২০১৮ ১২:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক::
মিয়ানমারের রাখাইনে ৫টির বেশি গণকবরের তথ্য পাওয়ার দাবি করেছে বার্তা সংস্থা এপি। এক অনুসন্ধানী প্রতিবেদনে চার শতাধিক মানুষের দেহাবশেষ পাওয়ার আশঙ্কা করা হয়েছে।

বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের সাক্ষাৎকার ও মোবাইল ভিডিও’র ভিত্তিতে তথ্য প্রকাশ করে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস- এপি।

প্রতিবেদনে বলা হয়, রাখাইনের গু দার পিন গ্রামে গত আগস্টে চালানো হয় নিমর্ম হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব-পরিকল্পিতভাবে সেনাবাহিনী ২৭ আগস্ট রাতে গ্রামের বেশিরভাগ বাড়িতে আগুন আর এসিড ছড়িয়ে দেয়।

হামলার দিন দুপুরে স্থানীয় একটি বাজার থেকে সেনা সদস্যরা ১২টি কন্টেইনার ভর্তি এসিড কেনেন- এমনটাও দাবি করেন রোহিঙ্গারা। তাদের অভিযোগ, সেনাদের হত্যাকাণ্ডে সহযোগিতা করে স্থানীয় মগরা।

স্থানীয় কমিউনিটি নেতাদের দাবি, সেই রাতের নির্মমতায় প্রাণ হারান ৭৫ জন। কিন্তু রোহিঙ্গারা বলছেন- এই সংখ্যা ৪ শতাধিক। যাদের প্রায় সবাইকে মাটিচাপা দেয়া হয় গণকবরে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer