প্রকাশিত: ২৬/০৪/২০১৮ ৩:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক::
রোহিঙ্গা পরিস্থিতি ও প্রত্যাবাসন প্রক্রিয়া পর্যবেক্ষণে মঙ্গলবার মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এমন খবর জানিয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের প্রতিনিধিদলের সেখানে যাওয়ার কথা থাকলেও মিয়ানমারের অনাগ্রহে সেটি বাতিল হয়ে গিয়েছিল। চলতি মাসে তারা ১৫ সদস্যের প্রতিনিধিদলকে সেখানে যাওয়ার অনুমতি দেয়।

মিয়ানমারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিনিধিদলের সদস্যরা সোমবার নেপিদো পৌঁছাবেন। পরের দিনই রাখাইনে যাবেন তারা।

শেষ পর্যন্ত এই সফরটি হলে, এ দফায় রোহিঙ্গাদের ওপর সহিংস নির্যাতনের পর এটিই জাতিসংঘের সবচেয়ে উচ্চপদস্থ প্রতিনিধিদলের রাখাইন সফর হবে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer