
রাসেদুল ইসলাম মাহমুদ:
কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে রমজান মাস কে কেন্দ্র করে পণ্যের অতিরিক্ত মূল্য ও স্বাস্থ্যবিধি না মানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ মামলায় ৭ জন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷
শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের লিংক রোড, বিজিবি ক্যাম্প এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশণার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে এসব দোকানকে জরিমানা করেন৷
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ প্রতিবেদক কে জানান, কিছু অসাধু ব্যবাসয়ীরা প্রতি বছর পবিত্র রামজান মাস কে কেন্দ্র করে পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করার চিন্তায় থাকে৷ এসব ব্যবাসয়ীদের হাত থেকে সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে মাঠে জেলা প্রশাসন৷ সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান প্রতিপালন ও লকডাউন বাস্তবায়ন, রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং, মাস্ক, স্বাস্থ্যবিধি যথাযথ আদায়ে কঠোর জেলা প্রশাসন৷
তিনি আরো জানান, সরকারিভাবে পণ্যের অতিরিক্ত মূল্য না বাড়াতে কঠোর বিধি নিষেধ থাকলে ও নিষেধ না মানায় এবং মাস্ক, স্বাস্থ্যবিধি না মানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলায় ৭ জন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়৷
এছাড়াও পণ্যের অতিরিক্ত মূল্য না নিতে , মাস্কবিহীন বিভিন্ন প্রতিষ্টান কে মাস্ক কিনে পরিধান করতে অনুরোধ করা হয় এবং ব্যবসায়ীদের নির্দেশনা প্রদানপূর্বক এরূপ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়।
মাস্ক পড়ুন, নিজে সুস্থ থাকুন, অপরকে নিরাপদ রাখুন এ শ্লোগানে সবার মাঝে সচেতনতা সৃষ্টির পাশপাশি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে ও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন৷

পাঠকের মতামত