ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০২/২০২৫ ৩:৫৬ পিএম

উখিয়ার রত্না পালংয়ে আওয়ামী লীগের দোসরদের সন্ত্রাসী হামলায় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা ২ টায় রত্না পালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায়।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, কোটবাজার ভালুকিয়ার সড়কে নতুন রত্না পালং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি জায়গার মাটি ভরাটের কাজ করছিল। আর এটি দেখাশোনা করছিলেন রত্না পালং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন। ওই সময় রত্না পালং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী জাফর আলমের নেতৃত্বে একদল লোক কাজের বাধা প্রদান করে। এর প্রতিবাদ করলে বিএনপি নেতা ইমাম হোসেনকে এলোপাথাড়ি মারধর করে।
জানা গেছে, পালং আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন বসবাসরত সৌদি প্রবাসী খোরশেদ আলম বিগত ২০০৯ সালে মৃত বজলুল করিমের মেয়ে রশিদা বেগমের নিকট হতে ৪০ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসতেছে। প্রবাসী খোরশেদ অভিযোগ করে বলেন, জায়গায় কাজ করতে গেলেই কাজী জাফর বাধা প্রদান সহ চাদা দাবি ও নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল। গতকাল জায়গায় কাজ করতে গেলে আমার ভগ্নিপতি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেনকে মারধর করে তারা।
এ ব্যাপারে থানায় দায়েরকৃত এজাহারে আওয়ামী লীগের দোসর কাজী জাফর আলম, সুমন, শরিফ উল্লাহ, সহ ৭/৮ জন কে বিবাদী করা হয়েছে।
রেমিটেন্সযোদ্ধা প্রবাসী খোরশেদ আলম এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...