প্রকাশিত: ১৭/০৩/২০১৯ ২:৫৩ পিএম

নিউজ ডেস্ক::
শোকে কাতর মুসলিম সমাজ। ভয়াবহ সময় পার করছে নিউজিল্যান্ড সরকার। শুক্রবারের নারকীয় হত্যাকান্ডে লাশ হয়ে গেছে ৪৯ তাজা প্রাণ।

নিউজিল্যান্ড সরকার পাশে দাঁড়িয়েছে হতাহতদের পাশে। বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে। মসজিদের মেঝেতে রক্তের দাগ। কোরআনের পাতাতেও রক্ত লেগে আছে। শোক কাটিয়ে স্বাভাবিক হয়ে আসছে সবাই।

আবারও মুছল্লিদের পদচারণায় মুখর হচ্ছে নিউজিল্যান্ডের সব গুলো মসজিদ। রক্তের দাগ মুছে আবারও খুলে দেওয়া হয়েছে ক্রাইস্টচার্চ মসজিদ।

নিউজিল্যান্ড সরকার বেশ কড়া নড়রদারিতে রেখেছে মসজিদটি। এখনো নিরাপত্তার চাঁদরে ঢাকা আছে।

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, প্রার্থনাকারীরা নির্ভয়ে তাদের নামাজ পড়তে পারবে। ক্রাইস্টচার্চ মসজিদ জনসাধারনের জন্য খুলে দেওয়া হলেও বাইতুল মুকিত এখনো খুলে দেওয়া হয়নি।

বাইতুল মুকিতের তত্তবধায়নকারী সফিক রহমান জানান, এই মসজিদটি জনসাধারণের জন্য খুলে দিতে সময় লাগবে। তবে মসজিদের বাইরে বহু মুসলমান তাদের সালাত আদায় করছে।

মুসলমানদের পক্ষ থেকে হামলায় নিহত সবাইকে যত দ্রুত সম্ভব দাফন দেওয়ার ব্যবস্থা করার জন্য। পুলিশের জানিয়েছে, আমরা মুসলিম রীতিনীতি সম্পর্কে অবগত আছি। আইনি পক্রিয়া সম্পন্ন করে দ্রুত তাদের দাফনের ব্যবস্থা করা হবে।

সূত্র: স্টাফ ডট এনজে

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer