প্রকাশিত: ২৪/০৪/২০১৯ ৮:২৮ পিএম , আপডেট: ২৪/০৪/২০১৯ ৮:২৯ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এর তুর্কি পাহাড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

বুধবার দুপুর পৌনে ১ টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

অগ্নিকান্ডের ঘটনায় রোহিঙ্গাদের ২৫টি কুঁড়ে ঘর ও ১টি মসজিদ পুড়ে গেছে এবং শিশুসহ দুইজন আহত হয়। আহতরা হলো ক্যাম্প-৫ এর নুরুল ইসলামের মেয়ে তসলিমা (১০), আলী আহমদের ছেলে মো: হোছন (৫৫)। আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে প্রেরণ হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার অতীশ চাকমা। তিনি আরো বলেছেন ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় ২ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

উখিয়ার থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের জানান, উখিয়া রোহিঙ্গা শিবিরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছছে। যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে নজরদারী রাখা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এছাড়া এনজিও কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।

দেখুন ভিডিওতে

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer