প্রকাশিত: ০৯/০৯/২০২১ ৫:১৯ পিএম

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটির জননিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবিকে বরখাস্ত করেছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, এক তদন্তে জানা গেছে- সৌদি জননিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবি কিছু আইন ভঙ্গ করেন। সরকারি ও বেসরকারি খাতের ১৮ জন ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন তিনি। এক তদন্তে তার অনিয়ম ধরা পড়ে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার এক রাজকীয় ফরমানের মাধ্যমে খালেদ আল-হারবিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই ফরমানে তিনি ব্যক্তিগত স্বার্থে জনগণের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও জালিয়াতি, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জেনারেল খালেদ আল-হারবির অপকর্মের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে দেশটির জাতীয় দুর্নীতিবিরোধী কমিশন। এছাড়া তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে যারা তার সাথে জড়িত ছিল

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer