প্রকাশিত: ১৭/০৪/২০১৮ ২:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৪ এএম

নিউজ ডেস্ক ::

নববর্ষ উপলক্ষে মিয়ানমারে ৩৬ রাজবন্দিসহ সাড়ে ৮ হাজার কয়েদিকে মুক্তি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট উ উইন মিন্ত। মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।

তবে কখন তাদের মুক্তি দেয়া হবে এ ব্যাপারে এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। বলা হচ্ছে কয়েক দশকের সামরিক শাসন শেষে রাজনৈতিক সংস্কারের জন্যই রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়া হয়েছে।

পাশাপাশি মানবিক দিক বিবেচনায় মুক্তি দেয়া হয়েছে বাকি কয়েদিদের। এদের মধ্যে অন্তত ৬ হাজার মাদক মামলায় সাজাভোগ করছিলেন। বাকি ২ হাজার ছিলেন সামরিক শাসনের সময় পুলিশি আইন ভঙ্গের কারণে সাজাপ্রাপ্ত।

প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়, এখনও ২ শতাধিক রাজবন্দি রয়েছে দেশটিতে। তাদেরও অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer