প্রকাশিত: ২২/১২/২০১৭ ৯:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১০ এএম

সংবাদ বিজ্ঞপ্তি::

যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো.আলী হোসেন।২১ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আদেশে মো. আলী হোসেনসহ ১৮৯ জনের পদোন্নতির কথা উল্লেখপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে নিয়োগ করা হয়।

মো.আলী হোসেন ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারী কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করেন। ফলে একজন সৎ, আদর্শবান ও ন্যায় পরায়ন জেলা প্রশাসক হিসেবে সকল শ্রেণী-পেশার মানুষসহ পুরো জেলাবাসীর কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেন। এর আগে তিনি মন্ত্রী পরিষদ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, কক্সবাজারের জেলা প্রশাসক মো.আলী হোসেন ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ও এমবিএ শেষে সর্বশেষ ২০১২ সালে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer