ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৭/২০২৩ ৪:২১ পিএম

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবার দেশের মুখ উজ্জ্বল করলেন বাংলাদেশের হাফেজ মোহান্নাদ বিন মোহাম্মাদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেন।

সোমবার (১০ জুলাই) মোহান্নাদের চাচা বাংলাদেশি আলেম ও কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম শায়েখ কারি নূর মোহাম্মদ বিন আবুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেন। তিনি ওই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের মিনিসোটায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব মিনিসোটার আয়োজনে আন্তর্জাতিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩০টি দেশের ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

কোরআন প্রতিযোগিতায় আন্তর্জাতিক কারিদের মধ্য থেকে বিচারক ছিলেন কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফালাহ মান্দকার, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেম বিন ঘরুল্লাহ আল-জহেরানি, তৈয়বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুহেল ইকবাল প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে সৌদি আরব, দুবাই, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা অংশ নিয়ে কৃতিত্বের ছাপ রাখেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও বাংলাদেশি কোনো হাফেজ দেশের মুখ উজ্জ্বল করলেন

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...