প্রকাশিত: ১৫/১০/২০২১ ৯:৫০ এএম

মোবাইল সিমের ডাটা (ইন্টারনেট) ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। অনেকেই জরুরি প্রয়োজনে মোবাইল সিমের ডাটা চালু করে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।

শুক্রবার সকাল থেকেই একাধিক মোবাইল সিমের ডাটা ব্যবহারকারী জানান, সকাল থেকে মোবাইল সিমের ডাটা চালু করার পর তারা কোনো ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না। এতে জরুরি কাজে ব্যবহার করতে পারছেন না ইন্টারনেট।

আদনান রহমান নামের একজন গ্রাহক জানান, বাসায় ব্রডব্যান্ডের ইন্টারনেট ব্যবস্থা আছে। সকালে কাজে বাইরে এসেছি। সিমের ডাটা চালু করেও ইন্টারনেট সংযোগ পাচ্ছি না। গ্রামীণফোন ও বাংলালিংক উভয় সিমের ডাটা চালু করেও ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না।

মোবাইল সিমের ডাটা সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে গ্রামীণফোন, রবির সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন ধরেননি।

মাহমুদুল হাসান নামে এক গ্রামীণফোন গ্রাহক বলেন, আজ সকালে আর্জেন্টিনার খেলা ছিল। ম্যাচটা দেখার জন্য ডাটা অন করে দেখি হচ্ছে না। পরে কয়েকবার ফোন রিস্টার্ট দিলেও ডাটা আসেনি। কিন্তু ওয়াই-ফাই দিয়ে নেট চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়। মেসেজ সিন হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য জানাননি

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer