নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮/০৮/২০২২ ৭:৩১ পিএম , আপডেট: ১৮/০৮/২০২২ ৭:৫২ পিএম

টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জীপের ধাক্কায় এক পথচারী নিহত।

বৃহস্পতিবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কে টমটম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় খদবানু নামের ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধাকে পেছন থেকে ধাক্কা দেয় ট্যুরিস্ট জিপটি। সেখানে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা জিপটি সেখান থেকে জব্দ করে আবার ওই জিপে করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান বৃদ্ধাকে।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।এদিকে হাসপাতালে নিয়ে আসার পথে ওই ট্যুরিস্ট জিপের ড্রাইভার বৃদ্ধাকে হাসপাতালে না নিয়ে গাড়ি খারাপ হওয়ার বাহানা দিয়ে হাসপাতালের পাশে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে জিপসহ সেখানে ফেলে পালিয়ে যায়। সেখানে থাকা পথচারী এবং সিএনজি চালকরা পরে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায়।

এক পথচারী জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে ট্যুরিস্ট জিপটি জব্দ করে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer