প্রকাশিত: ২২/১১/২০১৭ ১১:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৪ এএম

সংবাদ বিজ্ঞপ্তি::
কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগরের তীর ঘেষে নির্মান করা মেরিন ড্রাইভ সড়কটি বর্ধিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো জানান, সরকারের আপাতত এধরনের পরিকল্পনা না থাকলেও সড়ক শাহপরীরদ্বীপ পর্যন্ত বর্ধিত করার চিন্তা রয়েছে। তবে সেক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতা লাগবে।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুল রহমান বদির সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এমপি বদি তার প্রশ্নে বলেন, বর্তমানে সেন্টমার্টিন যেতে পর্যটকদের প্রায় ৩ ঘন্টা সময় লাগে। যদি মেরিন ড্রাইভ রোডটি আরো ৩ কি.মি বর্ধিত করা হয় তাহলে খুব দ্রুতই সেন্টমার্টিন যাওয়া যাবে।
প্রশ্নের উত্তরে সেতু মন্ত্রী জানান, ইতিমধ্যে উখিয়া-টেকনাফের প্রায় সড়কের কাজ শেষ। রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া সড়কগুলো ও নির্মান কাজ শেষ হয়েছে। তাছাড়া সড়ক প্রশস্তকরনের কাজ চলছে। তাই ভবিষ্যতে এই মেরিন ড্রাইভ সড়কটিও বর্ধিত করা হবে। তিনি আরো বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের পরে তিনি ২৬ দিন কক্সবাজারে ছিলেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...