উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ৮:২৯ পিএম

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ তুষার (২২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ সময় শাহজাহান (২৩) নামে আরেক পর্যটক আহত হয়েছেন। শনিবার (৮ জুন) বিকেল ৪টার দিকে রামুর হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক কুমিল্লার বাসিন্দা।

আরও পড়ুন:: নবনির্বাচিত উখিয়া উপজেলা চেয়ারম্যানকে ডিলাইট হলিডের শুভেচ্ছা

হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বন্ধুদের বরাত দিয়ে তিনি জানান, বিকেল ৩টার দিকে কলাতলী থেকে ঘণ্টায় ৩০০ টাকায় মোটরসাইকেল ভাড়া নেন তুষার ও শাহাজাহান। তারা মোটরসাইকেল নিয়ে টেকনাফের মেরিন ড্রাইভের উদ্দেশ্য রওনা হন। তারা হিমছড়ি পয়েন্টে পৌঁছালে টেকনাফের দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। মোটরসাইকেলের পেছনে থাকা আরোহীও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :  রহস্যে ঘেরা মৃত্যু : ‘কথিত’ ডায়েরীতে যা লিখে গেলেন উখিয়ার আওয়ামী লীগ নেতা

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর হাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer