ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১০/২০২৪ ৭:১১ এএম

কক্সবাজারের পেকুয়ায় স্কুল শিক্ষক আরিফুল ইসলামকে অপহরণ করে হত্যার অভিযোগে মো. রুবেল খান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল চাঁদপুর সদর উপজেলার চরপুরচণ্ডী গ্রামের হাবিবুল্লাহ খানের জ্যেষ্ঠ ছেলে।

র‌্যাব জানায়, গত ২৮ সেপ্টেম্বর পেকুয়া থেকে অপহরণের শিকার হন পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম।

পরবর্তীতে অপহৃতের মোবাইল ফোন থেকে কল করে স্বজনদের কাছে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। ঘটনার পরপরই এ বিষয়ে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। তারই ধারাবাহিকতায় ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ও অপহৃতের স্বজনদের কাছে কল করে মুক্তিপণ দাবিকারী হিসেবে রুবেলকে শনাক্ত করা হয়। সেই সঙ্গে তার বিস্তারিত পরিচয় ও অবস্থানস্থল উদ্‌ঘাটনে সমর্থ হয় বিশেষায়িত এই সংস্থাটি।

র‌্যাব আরো জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে র‍্যাব-১৫, র‍্যাব-১১ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানিক দল র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় রুবেলকে গ্রেপ্তারের মিশনে নামে। পরে রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করেন তারা।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম জানান, অপহরণ ও হত্যাকাণ্ডের প্রাথমিক পরিকল্পনাকারীদের মধ্যে গ্রেপ্তার হওয়া রুবেল অন্যতম। এই রুবেলই সরাসরি অপহৃতের স্বজনদের নিকট অপহৃতের মোবাইল থেকে দফায় দফায় কল দিয়ে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

র‍্যাব কর্মকর্তা আনোয়ার শামীম আরো জানান, গ্রেপ্তারের পর রুবেল এই হত্যাকাণ্ড ও মুক্তিপণ আদায়ের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা অকপটে স্বীকার করেছেন। ঘটনায় জড়িত অন্য অপরাধীদেরও শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। গ্রেপ্তার হওয়া রুবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

এদিকে অপহরণের ১৩ দিনের মাথায় শুক্রবার (১১ অক্টোবর) বাড়ির পাশের পুকুর থেকে অধ্যক্ষ আরিফুলের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer