প্রকাশিত: ১১/০২/২০২১ ৯:১৯ এএম

মিয়ানমারে সপ্তাহখানেক আগে সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশ অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিয়ানমারের সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং তাদের ব্যবসার ওপর নিষেধাজ্ঞা পড়তে যাচ্ছে এই পদক্ষেপের ফলে।
জানা গেছে, নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশ অনুমোদন হওয়ার ফলে যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমার সেনাবাহিনীর জন্য বিশাল অঙ্কের অনুদান বন্ধ হয়ে যাচ্ছে।

আরো জানা গেছে, মিয়ানমারে শক্তিশালী রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের এবং মিয়ানমার সরকারের উপকারে আসার মতো মার্কিন ‘সম্পদ’ জব্দ রাখবে জো বাইডেন প্রশাসন।

জো বাইডেন বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীকে আহ্বান করছি- শিগগিরই গণতান্ত্রিক রাজনৈতিক নেতা এবং কর্মীদের যেন মুক্তি দেয়।
বাইডেন আরো বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই দখলে নেওয়া ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং সে দেশের জনগণের গত ৮ নভেম্বরের নির্বাচনের রায়কে সম্মান জানাতে হবে।

সূত্র: বিবিসি

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer