প্রকাশিত: ২৪/০৬/২০২১ ৯:১৯ এএম

মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে রাশিয়া। মিয়ানমারের সামরিক জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, নেপিদুর সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করেতে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার জান্তা প্রধানের সঙ্গে বৈঠকের পর সের্গেই শোইগু বলেছেন, ‘আমাদের দেশের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে তার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো সফরে আছেন জেনারেল মিন অং। বুধবার সম্মেলনে তিনি দাবি করেছেন, তার দেশের জাতীয় নির্বাচনে কারচুপি করেছিল অং সান সু চির সরকার। এ কারণেই সেনাবাহিনী ক্ষমতা দখল করতে বাধ্য হয়েছে।

সম্প্রতি রাশিয়া ও মিয়ানমারের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার হচ্ছে। মিয়ানমারের হাজার হাজার সেনাকে প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় বৃত্তি দিচ্ছে রাশিয়া। পশ্চিমা দেশগুলির কালোতালিকায় থাকা দেশটির কাছে সামরিক অস্ত্র বিক্রি করছে মস্কো।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer