প্রকাশিত: ১৫/০১/২০২০ ১:৪০ পিএম

জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ছোট্ট দেশ গাম্বিয়া যে মামলা দায়ের করেছে, সেই মামলায় জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী ২৩ জানুয়ারি।

মঙ্গলবার রাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। এর আগের দিন সোমবার গাম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রণালয়ের টুইটারের পোস্ট থেকে এমন তথ্য জানা গেছে।

উল্লেখ্য, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি গণহত্যার অভিযোগে করা মামলার শুনানি অনুষ্ঠিত গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে।

এর আগে গত ১১ নভেম্বর ২০১৯, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে এ মামলাটি করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারবিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু। তাতে তিনি মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনেন। অন্তবর্তীকালীন জরুরি প্রতিকার চেয়ে আদালতে আবেদন করেন তামবাদু। সেই প্রেক্ষিতে আন্তর্জাতিক বিচার আদালত জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এ তারিখ ঘোষণা করেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer