প্রকাশিত: ২৮/০৪/২০১৯ ৫:৩২ পিএম

ডেস্ক রিপোর্ট ::
২০১৪ সালে রাজধানীর লালবাগ থানায় বিস্ফোরক আইনে একটি মামলায় মিয়ানমারের জঙ্গি সংগঠনের সক্রিয় তিন সদস্যকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রবিবার (২৮ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, মো. নূর হোসেন ওরফে রফিকুল ইসলাম (৩০), ইয়াসির আরাফাত (২৬) ও ওমর করিম (২৯)। তাদের মধ্যে ওমর করিম পলাতক। সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সালাহ্উদ্দিন হাওলাদার এসব তথ্য জানান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ৩০ নভেম্বর লালবাগ এলাকায় এতিমখানা রোডের ব্যাচেলর ব্যারাকের পশ্চিম পাশে বাউন্ডারি দেওয়াল সংলগ্ন ফুটপাত থেকে রাত সাড়ে ৯টার দিকে নূর হোসেন ও ইয়াসির গ্রেফতার হয় এবং ওমর করিমসহ চারজন পালিয়ে যায়। ওই সময় নূর হোসেন ও ইয়াসিরের সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর পটাশিয়াম ক্লোরাইড ও আর্সেনিক ডাই সালফাইড জাতীয় বিস্ফোরক উদ্ধার করে ডিবির বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।
অভিযোগে আরও জানা যায়, আসামিরা মিয়ানমারের নাগরিক। তারা আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন), জিআরসি, এআরইউ এবং ইসলামি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। আন্তর্জাতিক ইসলামি উগ্রপন্থী সংগঠনের সহায়তায় বাংলাদেশে নাশকতা করার জন্য একত্রিত হয় তারা। ওই ঘটনায় লালবাগ থানার পুলিশের (উপ-পরিদর্শক) এস এম রাইসুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
২০১৫ সালের ৩ মার্চ গোয়েন্দা পুলিশের (উপ-পরিদর্শক) মো. আব্দুল কাদের মিয়া তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ১২ জুলাই অভিযোগ গঠন করেন আদালত। মামলাটির বিচারকালে বিভিন্ন সময়ে ৯ জনের জবানবন্দি গ্রহণ করেন আদালত।

বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...