প্রকাশিত: ২৫/০১/২০১৯ ৮:১৭ এএম

রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সেই সঙ্গে তিনি রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও বন্ধুসুলভ সমাধানের প্রতি জোর দিয়েছেন।

বাংলাদেশ সফররত বিশ্ব খাদ্য কর্মসূচির বিশেষ উপদেষ্টা প্রিন্সেস সারাহ জেইদ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির

রোহিঙ্গাদের বিরুদ্ধে যে নৃশংসতা চালানো হয়েছে সে বিষয়ে বিশ্ববাসীকে জানাতে প্রিন্সেস সারাকে আওয়াজ তুলতে বিশেষ আহ্বান জানান আবদুল মোমেন। প্রিন্সেস সারাহ ছয় দিনের সফরে বাংলাদেশে এসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির বিশেষ উপদেষ্টা হিসেবে তিনি কক্সবাজারে গিয়েছেন এবং সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখেছেন। পররাষ্ট্রমন্ত্রী প্রথম বাংলাদেশ সফরে আসা প্রিন্সেস সারাহকে স্বাগত জানান।

বৈঠকে ১১ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয়দান এবং এমনকি বিশ্বকে বড় এক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতা এবং নেতৃত্বের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় প্রিন্সেস সারাহ ১০ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসা করেন।

তিনি বলেন, জবাবদিহি এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানের সাথে প্রত্যাবাসনের ব্যাপারে সবার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।

এ বিষয়ে তিনি বহুমুখী কূটনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আবদুল মোমেন প্রিন্সেস সারাহর ভূমিকার প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সমাজের সর্বক্ষেত্রে নারীদের যে অসাধারণ ক্ষমতায়ন হচ্ছে তা তুলে ধরেন।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer