প্রকাশিত: ২৫/০৮/২০১৯ ৪:২৫ পিএম

নিউজ ডেস্ক:
মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চেন হাই। তিনি সেনপ্রধানকে আশ্বস্ত করে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে থাকবে বেইজিং। রোহিঙ্গাদের গণহত্যাসহ আরও অনেক অভিযোগে চাপের মুখে রয়েছে মিয়ানমার সেনাবাহিনী।
মিয়ানমার সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় দৈনিক ইরাবতীর এক অনলাইন প্রতিবেদনে এই বৈঠকের খবর জানানো হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপে মিয়ানমার কিছু মানুষকে ফিরিয়ে নিতে সম্মত হলেও গত শুক্রবার বাংলাদেশ থেকে দ্বিতীয় দফায় রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয় থেকে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতি অনুযায়ী চেন হাই এবং মিং অং হ্লাইংয়ের মধ্যে বৈঠকে আলোচিত বিষয় নিয়ে বলা হচ্ছে, চীনা প্রতিনিধি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। বিষয় তিনটি হলো-
প্রথমত, রোহিঙ্গা এবং মানবাধিকার ইস্যুতে মিয়ানমারের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সহ্য করবে না বেইজিং। দ্বিতীয়ত, সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সান এবং মানডালায় অঞ্চলের শহর পিও ও লুইনে যে সহিংস হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তারা। তৃতীয়ত, মিয়ানমারে শান্তি প্রক্রিয়া এবং শান্তি আলোচনা অব্যাহত রাখতে সম্ভাব্য পথ খূঁজতে সহায়তা করবে চীন।
গত শুক্রবার বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত নিবন্ধিত ১১ লাখের বেশি রোহিঙ্গার মধ্যে সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কথা ছিল। প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল কিন্তু রোহিঙ্গাদের অসম্মতিতে তা সম্ভব হয়নি। এর আগেও গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসন চেষ্টাও ব্যর্থ হয়।
রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো পরিস্থিতি রাখাইনে নেই দাবি করে এ প্রক্রিয়া বিলম্বিত করার আহ্বান জানাচ্ছে মানবাধিকার সংস্থা হিউমান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের বক্তব্য, মিয়ানমার যখন তাদের নিরাপদে, স্বেচ্ছায় ও সম্মানের সহিত ফিরিয়ে নেয়ার পরিবেশ তৈরি করবে তখনই তাদের পাঠানো হবে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer