প্রকাশিত: ১৪/০৩/২০২১ ৫:৪৩ পিএম

মিয়ানমারে দুই চীনা গার্মেন্টেসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মোটরসাইকেলে করে ২০ জনের বেশি লোক ইয়াঙ্গুনের শিল্প এলাকায় চীনের বিনিয়োগ করা দুটি গার্মেন্টেসে অগ্নিসংযোগ করে। তাদের হাতে লোহার রড, কুড়াল ও দাহ্য পদার্থ ছিল। হামলাকারীরা নিরাপত্তা রক্ষীদের প্রহার করে এবং কারখানা দুটির প্রবেশমুখ ও গুদামে অগ্নিসংযোগ করে।

দুটি গার্মেন্টেসের মধ্যে একটি চীনা মালিকানাধীন এবং আরেকটি চীন-মিয়ানমার যৌথ বিনিয়োগের।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৭০ জনের বেশি মানুষকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। দেশটির প্রতিবেশী চীন এ ব্যাপারে নিশ্চুপ ভূমিকা পালন করছে। অবশ্য চীন বরাবরই মিয়ানমারের সামরিক বাহিনীকে সমর্থন দিয়ে আসছে। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত সপ্তাহে নিন্দা প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নেওয়া হলে চীনের কারণে তা ভেস্তে যায়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer